ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিনহুয়া ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

নিজস্ব সংবাদ :

উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সামনে নতুন সুযোগ নিয়ে এসেছে চীনের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান সিনহুয়া ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির মর্যাদাপূর্ণ শোয়ার্জম্যান স্কলারস (Schwarzman Scholars) কর্মসূচির আওতায় এক বছর মেয়াদি সম্পূর্ণ অর্থায়নকৃত স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

রাজধানী বেইজিংয়ে অবস্থিত সিনহুয়া ইউনিভার্সিটি ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের জন্য প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে সুপরিচিত। বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান, প্রকৌশল, সমাজবিজ্ঞান, মানবিক, সাহিত্য এবং চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।

স্কলারশিপে যা যা সুবিধা মিলবে

নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন সম্পূর্ণ অর্থায়নের সুবিধা। এর মধ্যে রয়েছে—

  • সম্পূর্ণ টিউশন ফি বহন
  • আন্তর্জাতিক বিমান ভাড়া
  • থাকা-খাওয়া ও অন্যান্য দৈনন্দিন ব্যয়ের জন্য মাসিক ভাতা
  • বই ও শিক্ষা-সামগ্রী কেনার জন্য অতিরিক্ত অনুদান
  • স্বাস্থ্যবিমার সুবিধা
  • ভ্রমণ-সংক্রান্ত নির্ধারিত ভাতা

আবেদনের যোগ্যতা

স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো—

  • স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
  • ১ আগস্ট ২০২৭ তারিখ অনুযায়ী বয়স কমপক্ষে ১৮ বছর এবং ২৯ বছরের কম হতে হবে।
  • নেতৃত্বের গুণাবলি ও সামাজিক সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং স্বীকৃত ভাষা পরীক্ষার স্কোর জমা দিতে হবে।

গ্রহণযোগ্য ইংরেজি দক্ষতার পরীক্ষার ন্যূনতম স্কোর:

  • TOEFL iBT: ১০০
  • IELTS: ৭.০
  • Cambridge English Advanced (C1) বা Cambridge English Proficiency (C2): ন্যূনতম ১৮৫

আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে

আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত নথিপত্র জমা দিতে হবে—

  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)
  • পূরণকৃত অনলাইন আবেদনপত্র
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • তিনটি রেফারেন্স লেটার
  • ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষার সনদ
  • স্টেটমেন্ট অব পারপাস (SOP)
  • নেতৃত্ববিষয়ক প্রবন্ধ (Leadership Essay)
  • প্রয়োজন হলে অন্যান্য সহায়ক নথি

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। একই ওয়েবসাইটে আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা, যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।https://www.schwarzmanscholars.org/

আবেদনের শেষ সময়: ৯ সেপ্টেম্বর ২০২৬।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সিনহুয়া ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

আপডেট সময় ০২:৩২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬