ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল: সভাপতি বাকের, সম্পাদক তাহমিদ

নিজস্ব সংবাদ :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্বও নির্ধারণ করা হয়। এতে হাসিব আল ইসলাম সভাপতি এবং রাইয়ান ফেরদৌস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আলামিন সরকার। সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন মহির আলম

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাসীরুউদ্দীন পাটওয়ারীসহ দল ও ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

যেভাবে যাত্রা শুরু

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় থাকা ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর অন্যতম নেতা আখতার হোসেনের নেতৃত্বে ২০২৩ সালের ৪ অক্টোবর ছাত্রশক্তির আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির প্রাথমিক নাম ছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)

‘শিক্ষা-শক্তি-মুক্তি’ স্লোগানকে সামনে রেখে নতুন একটি রাজনৈতিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে। ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি, জাতীয় শিক্ষা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র গঠনের উদ্যোগ এগিয়ে নেওয়া এবং নাগরিককেন্দ্রিক রাজনীতির মাধ্যমে সামাজিক শক্তিকে সংগঠিত করাও ছিল তাদের ঘোষিত লক্ষ্য।

প্রথম দিকের কেন্দ্রীয় নেতৃত্বে আখতার হোসেনের সঙ্গে ছিলেন বর্তমান এনসিপি নেতা নাহিদ ইসলাম। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার সঙ্গে সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার

তৃতীয় নেতৃত্বে নতুন মুখ

জাতীয় ছাত্রশক্তির এবারের কাউন্সিলের মাধ্যমে সংগঠনটি তৃতীয় দফায় নতুন নেতৃত্ব পেল। এর আগে গত বছরের অক্টোবরে বাগছাসের নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রশক্তি করা হয়। ওই সময় কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক হন আবু বাকের মজুমদার

সেই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আল আমিন সরকার

নতুন কাউন্সিলের মধ্য দিয়ে কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় নেতৃত্বের পরিবর্তন ঘটল। সংগঠনটির ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম ও সাংগঠনিক বিস্তারে নতুন নেতৃত্ব কী ধরনের ভূমিকা রাখে, এখন সেটিই দেখার বিষয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল: সভাপতি বাকের, সম্পাদক তাহমিদ

আপডেট সময় ০৩:২৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬