বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, ঢাকা মহানগর উওর।
মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, ঢাকা মহানগর উওর এর নেতা-কর্মীরা।
নেতারা এ সময় সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, ঢাকা মহানগর উওর নেতা-কর্মীরা।
মোনাজাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল ঢাকা মহানগর উত্তর এর পক্ষ থেকে সাধারণ সম্পাদক দেলোয়ার আহমেদ আকাশ, সহ-সভাপতি মিজানুর রহমান শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন হোসেন,
সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ খলিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন রনি, শ্রম বিষয়ক সম্পাদক জালাল আহমেদ, কার্য নির্বাহী সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিন্টু, সহ-দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, সুবেল বড়ূয়া সহ অন্যান্য নেতা-কর্মীরা।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এর অংশ হিসেবে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
প্রায় দুই দশক পর বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। একই সঙ্গে দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তাঁর মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন স্ত্রী খালেদা জিয়া।
এরপর তাঁদের ছেলে তারেক রহমান বিএনপির নেতৃত্বে আসেন।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্বের দায়িত্ব নেন তারেক রহমান।























