ইতালির ভিসেন্সা বিএনপির আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কাগজের খবর প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইতালির ভিসেন্সা শহরে। উক্ত আলোচনা সভায় ভিসেন্সা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ফিরোজ খন্দকার এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি আজিজুর রহমান ।
শতাধিক নেতা-কর্মীদের উপস্থিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসেন্সা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা এস এম আলমগীর । সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ফরিদুল ইসলাম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু নাসের।
সভায় ভিসেন্সা বিএনপি , যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন — বেলাল হোসেন মম্জুর আহমেদ জুয়েল , আব্দুর রাজ্জাক, জাকির হোসেন , নিজামুল হক সেলিম , কবীর হোসেন , রবিউল আলম স্বপন , সরদার মোঃ শাকিল , ইমতিয়াজ হোসেন রাজু , মোস্তাক আহমেদ জীম , এমদাদুল হক মিলন , আহমেদ হোসেন , সোহানুর রহমান সোহান , মিরাজুর রহমান , মোস্তাফিজুর রহমান মাসুম সহ অনেকে।
সভায় সভাপতি আজিজুর রহমান তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। এরপর নৈশভোজের আয়োজন করা হয়।
























