ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে নূরুদ্দিন-মোমিন

নিজস্ব সংবাদ :

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে এনটিভির নূরুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আরটিভির মোহাম্মদ মোমিন হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ফরিদ হোসেন। সভার শুরুতে গত তিন বছরে প্রয়াত চার সদস্য—আবদুল ওয়াসে আনসারী বাবু, শেহাব উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমন ও ফজলুন নাজিমা খানমের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সাধারণ সভায় দেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, পারস্পরিক ঐক্য জোরদার এবং বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামকে আরও সক্রিয় ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

নির্বাচনে সহ-সভাপতি হিসেবে এবিএম রফিকুর রহমান ও এসএম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, কোষাধ্যক্ষ শিরীন সুলতানা, জনকল্যাণ সম্পাদক নূরুননবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম এবং দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির ও লুৎফর রহমান শিকদার।

সভায় সংগঠনের কার্যক্রমে অভিজ্ঞতা ও পরামর্শ যুক্ত করতে সাত সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। পরিষদে স্থান পেয়েছেন কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান হাফিজ, মোরসালিন বাবলা, সাহাবুদ্দিন শিকদার এবং মাহবুব আলম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে নূরুদ্দিন-মোমিন

আপডেট সময় ০৩:২৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬