ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে সুমন চৌধুরী ও সাঈদ পান্থ

নিজস্ব সংবাদ :

বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আগামী এক বছরের জন্য সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থ

শনিবার (৮ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি নিকুঞ্জ বালা পলাশ। সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক শাহীন হাসান

সভায় গত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। পাশাপাশি সংগঠনের চলমান কার্যক্রম, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সম্মতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন

  • সহ-সভাপতি: এম জহির (সকালের সময়)
  • যুগ্ম সাধারণ সম্পাদক: এম সালাউদ্দিন (সুপ্রভাত ঢাকা ও জি এস নিউজ)
  • কোষাধ্যক্ষ: ফাহিম ফিরোজ (মানবকণ্ঠ)
  • সাংগঠনিক সম্পাদক: মর্তুজা জুয়েল (দীপ্ত টেলিভিশন)
  • দপ্তর সম্পাদক: শাওন খান (জাগো নিউজ)
  • ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আরিফুল ইসলাম (চ্যানেল ওয়ান)
  • পাঠাগার সম্পাদক: পারভেজ রাসেল (মাই টিভি)
  • প্রচার সম্পাদক: আরিফ হোসেন (বিজয় টিভি)

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন

নিকুঞ্জ বালা পলাশ, শাহীন হাসান, আযাদ আলাউদ্দীন, খোকন আহমেদ হীরা, এম মিরাজ হোসাইন, নাসির উদ্দিন ও সুখেন্দু এদবর।

সভায় বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

নবনির্বাচিত নেতারা জানান, বরিশালের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গড়ে তুলতে বরিশাল সাংবাদিক ফোরামকে আরও সক্রিয় ও কার্যকর সংগঠনে পরিণত করার জন্য তারা কাজ করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বরিশাল সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে সুমন চৌধুরী ও সাঈদ পান্থ

আপডেট সময় ০৪:০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬