ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কে সাংবাদিক, তা নির্ধারণে থাকতে হবে নির্ভরযোগ্য কর্তৃপক্ষ’—তথ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ :

সাংবাদিকতার পেশাগত পরিচয় নির্ধারণে একটি গ্রহণযোগ্য ও যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, প্রকৃত সাংবাদিক কে এবং কে নন—এ বিষয়টি নির্ধারণের জন্য একটি বিশ্বাসযোগ্য ও নীতিনিষ্ঠ কাঠামো থাকা জরুরি।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম সভা এবং নবগঠিত কমিটির প্রথম বৈঠকে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, প্রতিটি সিদ্ধান্ত যেন সংবিধান, প্রচলিত আইন এবং বিদ্যমান বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণতা, দূরদর্শিতা ও অন্তর্ভুক্তিমূলক মনোভাব বজায় রাখার আহ্বান জানান তিনি। তার মতে, এমন সিদ্ধান্তই গ্রহণযোগ্য হবে যা বৃহত্তর জনগোষ্ঠীর আস্থা অর্জন করতে সক্ষম।

জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যম এমন একটি ক্ষেত্র যেখানে ভিন্নমত, ভিন্ন চিন্তা ও নানা দৃষ্টিভঙ্গির মানুষের সহাবস্থান রয়েছে। তাই কোনো সংকীর্ণ বা পক্ষপাতদুষ্ট অবস্থান নয়, বরং অংশগ্রহণমূলক ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণই হওয়া উচিত মূলনীতি।

তথ্যমন্ত্রী বলেন, প্রকৃত রাজনৈতিক নেতৃত্বের পরিচয় কঠিন ও স্পর্শকাতর পরিস্থিতিতেও এমন সিদ্ধান্ত গ্রহণে, যা সমাজে গ্রহণযোগ্যতা তৈরি করে এবং বিভাজনের পরিবর্তে ঐক্যকে শক্তিশালী করে।

তিনি সতর্ক করে বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল একটি মন্ত্রণালয়। এখানে নেওয়া ছোট একটি সিদ্ধান্তও ভবিষ্যতে বড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক পরিস্থিতির পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কে সাংবাদিক, তা নির্ধারণে থাকতে হবে নির্ভরযোগ্য কর্তৃপক্ষ’—তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬