মালয়েশিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন পরীমণি
আলোচনার টেবিল থেকে যেন সরছেই না পরীমনির নাম। কিছুদিন আগেই জমকালো আয়োজনে জন্মদিন পার্টি করে চমকে দিয়েছেন। সেটা নিয়ে হয়েছে নানা চর্চা। এর পর নতুন সিনেমার খবর দিয়েও হয়েছেন সংবাদের শিরোনাম। আবার জন্মদিনের অনুষ্ঠানে নেচে, সেই নাচের ভিডিও দিয়েও মাতিয়েছেন নেটিজেনদের।
সেই রেশ কাটতে না কাটতে অনুসারীদের নতুন রসদ দিলেন অভিনেত্রী। এবার দেশ ছাড়িয়ে বিদেশে, মালয়েশিয়ার এক অট্টালিকায় দেখা গেল তাকে। পরীর পোস্ট সূত্রেই জানা গেল, ছবিগুলো তুলেছেন কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।
ছবিতে দেখা যাচ্ছে, হোটেলের জানালার পাশে বসে আছেন পরী। তার পরনে সোনালি ও হালকা বেইজ রঙের জমকালো ফ্লোরাল গাউন। পোশাকজুড়ে ছোট ছোট ফুলের নকশা, সূক্ষ্ম এমব্রয়ডারি এবং সিকুইনের কাজ রয়েছে। এই পোশাকের রঙের সঙ্গে মেলানো একটি বোতল রয়েছে পরীর হাতে। ক্যাপশনেও সেটা উল্লেখ করেছেন পরীমনি। লিখেছেন, ‘ম্যাচিং ম্যাচিং’।
ছবিগুলো দেখে অনেকেই প্রশ্ন করছেন, পরীর হাতে ওটা কিসের বোতল? ধারণা করা হচ্ছে, এটি কোনো শ্যাম্পেন কিংবা স্পার্কলিং ওয়াইনের বোতল হতে পারে। যদিও অভিনেত্রী তা উল্লেখ করেননি।
পোস্ট করার পর থেকেই অনুসারীদের বিপুল সাড়া পাচ্ছেন পরী। মাত্র এক ঘণ্টায় পোস্টটির প্রতিক্রিয়া ছাড়িয়েছে ১৬ হাজার। মন্তব্যও ছাড়িয়েছে দেড় হাজার। কেউ লিখেছেন, ‘আগের রানিদের মতো দেখাচ্ছে’; কেউ লিখেছেন, ‘তুমি এত সুন্দর হলে কেন পরী?’। কেউ আবার বোতল নিয়ে জানতে চাইছেন, ‘হাতে এটা কিসের বোতল?’; কেউ মজা করে লিখেছেন, ‘বোতলটা আসল নাকি শুধু পোজের জন্য, তদন্ত চলছে!’
প্রসঙ্গত, পরীমনি সম্প্রতি নতুন একটি ওয়েব সিনেমার শুটিং করেছেন। গিয়াসউদ্দিন সেলিমের ওই ছবির নাম ‘সেপারেশন’। এছাড়া জন্মদিনে তিনি ঘোষণা দিয়েছেন ‘ফারজানা’র। তারেক রহমানের পরিচালনায় এই সিনেমার শুটিংও অনেকখানি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।















