রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের হস্তক্ষেপে সিংড়া থানায় মামলা, ডাকাত চক্রের সন্দেহে দুইজন গ্রেপ্তার।
বিপ্লব তালুকদার:নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলায় ডাকাত চক্রের সদস্য সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২ জুলাই দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় জানিয়েছে, বিষয়টি তাদের নজরে আসার পর সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হয়। থানার সঙ্গে কথা বলার পরই মামলাটি রুজু করা হয়েছে বলে ডিআইজি কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
সিংড়া থানার একটি সূত্র জানায়, তদন্ত চলমান থাকায় আপাতত গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তদন্ত শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।


























