ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তার ওপর ঘর নির্মাণে বাধা, হামলায় আহত এক

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদনঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাতায়াতের একমাত্র রাস্তার ওপর ঘর নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. কাজল মৃধা (৩৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা নিয়ে কাজল মৃধার সঙ্গে শাহজামালসহ কয়েকজনের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই রাস্তার ওপর ঘর নির্মাণের চেষ্টা করলে কাজল বাধা দেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে বাঁশের লাঠি, কাঠের বাটাম ও লোহার পাইপ দিয়ে মারধর করা হয়। এতে কাঠের বাটামের আঘাতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক চেয়ারম্যান মোঃ মোসারফ হোসেন ও দিদার বলেন, তাঁদের সামনেই মারামারি হয়েছে এবং শাহজামাল কাঠের বাটাম দিয়ে কাজলের মাথায় আঘাত করেন।

অভিযোগ অস্বীকার করে শাহজামাল বলেন, প্রথমে কাজল আমার ওপর হামলা চালিয়ে গলা টিপে ধরেন। আমি রাগের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন,উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাস্তার ওপর ঘর নির্মাণে বাধা, হামলায় আহত এক

আপডেট সময় ০২:৫০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬