শ্রীনগরে ৩ লাখ ৬৪ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ
শ্রীনগর(মুন্সিগঞ্জ)প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে ২৬০টি চায়না দুয়ারি জাল (ফিক্সড ইঞ্জিন) জব্দ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বালাশুর এলাকার বিক্রমপুর নেট হাউজ নামের একটি কারখানা থেকে এসব জাল জব্দ করা হয়।
জব্দ করা জালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৪ হাজার টাকা। পরে মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া। অভিযানে শ্রীনগর থানা পুলিশ ও র্যাব-১০, ভাগ্যকূল ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোরা বেগম বলেন,চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার ফলে জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিষিদ্ধ এসব জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ট্যাগস :

























