ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল খারিজ, হাই কোর্টের রায়ই বহাল রাখল আপিল বিভাগ

নিজস্ব সংবাদ :

সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে ঘিরে বহুল আলোচিত মামলায় হাই কোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, হাই কোর্টের রায়ের বিরুদ্ধে করা সব আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে হাই কোর্টের পূর্বের রায়ই কার্যকর থাকছে।

উল্লেখ্য, ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। একই সঙ্গে সংবিধানের বিভিন্ন ধারায় ব্যাপক পরিবর্তন, সংযোজন ও প্রতিস্থাপন আনা হয়েছিল।

পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৭ ডিসেম্বর সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ কয়েকজনের করা রিটের শুনানি শেষে হাই কোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি অংশ বাতিল ঘোষণা করেন। সেই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সাংবিধানিক সুযোগ সৃষ্টি হয়েছে বলে আলোচনা শুরু হয়।

তবে রিটকারীসহ কয়েকটি পক্ষের দাবি ছিল, শুধু আংশিক নয়, পুরো পঞ্চদশ সংশোধনীই বাতিল করা উচিত। এ দাবিতে তারা আপিল করেন। পাশাপাশি জামায়াতে ইসলামী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনও পৃথকভাবে আপিল করেন।

টানা তিন দিনের শুনানি শেষে আপিল বিভাগ সব আপিল খারিজ করে দেয়। ফলে হাই কোর্টের দেওয়া আংশিক বাতিলের রায়ই বহাল থাকল এবং আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল খারিজ, হাই কোর্টের রায়ই বহাল রাখল আপিল বিভাগ

আপডেট সময় ০৫:০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬