ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব সংবাদ :

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আইনি পদক্ষেপ এসেছে। ব্যাংকটির এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদেশের লিখিত অনুলিপি প্রকাশ করা হয় বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।

আবেদনে বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী কোনো একক গ্রুপ বা পরিবারের নিয়ন্ত্রণে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার সুযোগ নেই। কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়ে সম্মিলিতভাবে ব্যাংকটির ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধরে রেখেছে।

এ অবস্থায় এসব কোম্পানির নামে থাকা শেয়ার ফ্রিজ করার নির্দেশনা চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়। শুনানি শেষে হাইকোর্ট সংশ্লিষ্ট শেয়ারগুলো ফ্রিজের নির্দেশ দেন।

এর আগে ২০২৫ সালে ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, কয়েকজন পরিচালক ও ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই আদেশে আদালতের অনুমতি ছাড়া সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার ও পরিচালকদের দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

নতুন এই আদেশের ফলে ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট শেয়ার মালিকানার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইসলামী ব্যাংকের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় ০৫:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬