ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত; আটক ২

নিজস্ব সংবাদ :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াজেদের ছেলে।

বিএসএফের হাতে আটক দুজন হলেন—বৈরচুনা ইউনিয়নের উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মো. মোস্তাকিম এবং ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা।

স্থানীয় সূত্র ও বিজিবি-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৪টার দিকে সীমান্তের ৩৩৩/এমপি পিলার থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় একটি বাংলাদেশি দলের ওপর বিএসএফের টহল দল গুলি চালায়। ওই টহল দলটি ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের চকশিবানন্দ ক্যাম্পের অধীন বলে জানা গেছে।

গুলিতে আসাদুল হক গুরুতর আহত হন। একই সময় ঘটনাস্থল থেকে মোস্তাকিম ও শ্রী উদাকে আটক করে বিএসএফ সদস্যরা।

পরে আহত আসাদুলকে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানান, বিএসএফের গুলিতে আসাদুল নিহত হওয়ার খবর তিনি ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে জানতে পারেন। পরে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি বিজিবিকে অবহিত করেন।

এদিকে সীমান্তে গুলির ঘটনায় বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। ঘটনার বিষয়ে আলোচনা করতে রোববার (১৩ সেপ্টেম্বর) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত; আটক ২

আপডেট সময় ০২:৫৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬