ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনের সামনে ছিনতাই: প্রধান শিক্ষক মৃত্যুর ঘটনায় ৩ জনের ৫ দিনের রিমান্ড

নিজস্ব সংবাদ :

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের সময় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিন (৫৬) নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ শুনানি শেষে প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া তিনজন হলেন—মামলার প্রধান আসামি পনি ওরফে প্যারা পনি, তার সহযোগী সেড্রিক জুলিয়ান (২৪) এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. রাকিব হোসেন (২৪)।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তিনি আদালতকে জানান, ঘটনার প্রকৃত কারণ ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। একই সঙ্গে পলাতক বা অজ্ঞাতপরিচয় সহযোগীদের পরিচয় এবং ঘটনার মূল পরিকল্পনাকারীদের বিষয়ে তথ্য বের করতেও তাদের রিমান্ডে নেওয়া জরুরি।

তবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। দুই পক্ষের বক্তব্য শুনে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে রোববার (৩০ আগস্ট) রাজধানীর পূর্ব তেজতুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব-২। প্রাথমিকভাবে তাদের এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহ করা হয়।

নিহত রনজিলা পারভিন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার তরফসরতাজ গ্রামে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ নিতে স্বামী আবদুল মতিনকে সঙ্গে নিয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিলা। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে পৌঁছানোর পর অটোরিকশায় করে তাঁরা ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন।

পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা অটোরিকশার পেছন দিক থেকে এসে রনজিলার ব্যাগ টান দেয়। এতে তিনি ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

আবদুল মতিন দ্রুত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রনজিলা পারভিনকে মৃত ঘোষণা করেন।

পরে এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সংসদ ভবনের সামনে ছিনতাই: প্রধান শিক্ষক মৃত্যুর ঘটনায় ৩ জনের ৫ দিনের রিমান্ড

আপডেট সময় ০২:৫৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬