ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব সংবাদ :

আজ বুধবার চীনের স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে তিনি ডালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে, আজ স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’র ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন। ৯০টিরও বেশি দেশ থেকে রাজনৈতিক, ব্যবসায়িক ও গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে সমবেত হন।

`গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অন্যদিকে বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিস গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে।

এর আগে সোমবার (২২ জুন) চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৭:০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬