ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব সংবাদ :

হাই এলার্ট, ৬ জেলায় সেনা মোতায়েন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা হতে পারে- এমন শঙ্কায় সারা দেশে হাই এলার্ট জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। জননিরাপত্তায় শুধু রাজধানীতেই মাঠে কাজ করছেন ১৮ হাজার পুলিশ সদস্য।

সারা দেশের এসপিদের সতর্ক করে ইতিমধ্য পুলিশ সদরদপ্তর থেকে চিঠিও দেয়া হয়েছে। গোয়েন্দারা ধারণা করছেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটি বিচ্ছিন্নভাবে বা দলগত হয়ে মিছিল, মিটিং, বিশৃঙ্খলা বা নাশকতা তৈরি করতে পারে। তবে গোয়েন্দা বার্তা পাওয়ার পর থেকে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জোরদার করা হয়েছে পুলিশের অভিযান, তল্লাশি ও চেকপোস্ট। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এরই মধ্যে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকাসহ অন্যান্য জায়গা থেকেও মিছিল বা মিছিলের চেষ্টাকালে অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সূত্র বলছেন, ২৩শে জুন ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, ব্যানার প্রদর্শন বা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের চেষ্টা করতে পারে। এ ধরনের কার্যক্রমের জেরে ছাত্র আন্দোলন ও অন্য রাজনৈতিক দলের সঙ্গে সংঘাতের শঙ্কা রয়েছে।

সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সারাদেশের থানাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নির্দেশনা পাঠানো হয়েছে।গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে সেনা মোতায়েন চেয়ে একটি চিঠি ইস্যু করা হয়। চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে সোমবার থেকে ৩০শে জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট সময় ০৪:১৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬