ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদ ব্যক্তি নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান— সাহাবুদ্দিনের ভূমিকার প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক:
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তার দায়িত্ব পালন এবং রাষ্ট্রপতি প্রতিষ্ঠানের গুরুত্ব নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিএনপি রাষ্ট্রপতির পদকে কখনোই কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে মিলিয়ে দেখে না; বরং এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন সাংবিধানিক মর্যাদা বজায় রেখে কাজ করেছেন এবং সরকারের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন।

তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি স্বৈরাচারী সরকারের সময় দায়িত্বে আসায় সে সময় তার ভূমিকা নিয়ে নানা সমালোচনা ছিল। তবে জুলাই অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক সংকটকালে, বিশেষ করে ৫ থেকে ৮ আগস্টের মধ্যবর্তী সময়ে, রাষ্ট্রকে সাংবিধানিক ধারায় রাখতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং তা ইতিবাচকভাবে মূল্যায়নের দাবি রাখে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথ স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে পালন করতে দেওয়া হয়নি বলেও মনে করেন তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। মো. সাহাবুদ্দিনও সেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রয়োজনীয় গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে।

মন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। ততদিন পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, পুরো প্রক্রিয়াই সংবিধান ও প্রচলিত বিধি অনুসরণ করে সম্পন্ন হয়েছে। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাষ্ট্রপতি পদ ব্যক্তি নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান— সাহাবুদ্দিনের ভূমিকার প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:২৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬