ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৮ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন যারা: ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

নিজস্ব সংবাদ :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (২৭ জুলাই) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সিদ্ধান্তের কথা জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব আর্থিক প্রশাসনিক সুবিধা পাবেন এবং আদেশ জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবসরে পাঠানো কর্মকর্তারা বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের প্রত্যেকেরই সরকারি চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে

যেসব কর্মকর্তা অবসরে গেলেন

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেনরাজশাহীর এস এম আব্দুল কাদের, মাগুরার মো. আলী আকবর, হবিগঞ্জের মাহমুদুল কবীর মুরাদ, মানিকগঞ্জের এস এম ফেরদৌস, কিশোরগঞ্জের মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, নরসিংদীর সৈয়দা ফারহানা কাউনাইন, খুলনার মোহাম্মদ হেলাল হোসেন, শেরপুরের আনার কলি মাহবুব, কুড়িগ্রামের মোছা. সুলতানা পারভীন, নীলফামারীর নাজিয়া শিরিন, পটুয়াখালীর মো. মতিউল ইসলাম চৌধুরী, চুয়াডাঙ্গার গোপাল চন্দ্র দাস, ভোলার মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, বরিশালের এস এম অজিয়র রহমান, ফেনীর মো. ওয়াহেদুজ্জামান, খাগড়াছড়ির মো. সাহেদুল ইসলাম, ঝিনাইদহের সরোজ কুমার নাথ, পাবনার মো. জসিম উদ্দিন, সুনামগঞ্জের মোহাম্মদ আব্দুল আহাদ, কক্সবাজারের মো. কামাল হোসেন, রাঙ্গামাটির কে এম মামুনুর রশিদ, লক্ষ্মীপুরের অঞ্জন চন্দ্র পাল, চট্টগ্রামের মোহাম্মদ ইলিয়াস হোসেন, নওগাঁর মো. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের জেড এম নূরুল হক, শরীয়তপুরের কাজী আবু তাহের, নাটোরের মো. শাহরিয়ার, বান্দরবানের মো. দাউদুল ইসলাম, নেত্রকোনার মঈনউল ইসলাম, কুষ্টিয়ার মো. আসলাম হোসেন, কুমিল্লার মো. আবুল ফজল মীর এবং চাঁদপুরের মো. মাজেদুর রহমান খান।

প্রশাসনিক পুনর্মূল্যায়নের অংশ

সরকারি সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, প্রশাসনিক সংস্কার ২০১৮ সালের জাতীয় নির্বাচনসংশ্লিষ্ট বিষয়গুলো পুনর্মূল্যায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি, তবু প্রশাসনিক মহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।

বিতর্কিত ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত বিতর্কিত নির্বাচন হিসেবে বিবেচিত হয়ে আসছে। নির্বাচনকে কেন্দ্র করে ব্যালট বাক্স ভর্তি, ভোটগ্রহণে অনিয়ম, বিরোধী প্রার্থীদের ওপর চাপ, কর্মীদের হয়রানি এবং ভোটারদের স্বাধীনভাবে ভোট দিতে না পারার মতো নানা অভিযোগ উঠেছিল।

তৎকালীন নির্বাচন কমিশন এসব অভিযোগ প্রত্যাখ্যান করলেও দেশিবিদেশি বিভিন্ন পর্যবেক্ষক মহলে নির্বাচনটির গ্রহণযোগ্যতা স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা অব্যাহত রয়েছে।

ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে বিজয়ী হয়, আর জাতীয় ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন এরপর থেকেই নির্বাচনটির বৈধতা গ্রহণযোগ্যতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক থামেনি।

নতুন আলোচনার কেন্দ্রবিন্দু

একসঙ্গে ৩২ জন সাবেক জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনায় প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে প্রশাসনের পুনর্বিন্যাস অতীতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পুনর্মূল্যায়নের ইঙ্গিত হিসেবে দেখছেন। অন্যদিকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই পদক্ষেপ ভবিষ্যতে ২০১৮ সালের নির্বাচনসংশ্লিষ্ট আরও কোনো প্রশাসনিক বা আইনি উদ্যোগের সূচনা কি নাসেটিই এখন দেখার বিষয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

২০১৮ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন যারা: ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

আপডেট সময় ০৩:০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬