ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা জোরদার, ১০ দেশে চালু প্রাতিষ্ঠানিক সহায়তা

নিজস্ব সংবাদ :

বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার রক্ষা এবং আইনি জটিলতায় দ্রুত সহায়তা দিতে সরকার নতুন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বিশ্বের ১০টি দেশে বাংলাদেশি কর্মীদের জন্য প্রাতিষ্ঠানিক আইনি সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (৫ জুলাই) বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিদেশে কর্মরত অনেক বাংলাদেশি শ্রমিক নির্যাতন, প্রতারণা বা বিভিন্ন ধরনের আইনি সমস্যায় পড়লেও সহজে আইনি প্রতিকার কিংবা ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ ছিল না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সমঝোতা ও চুক্তির ফলে সেই পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এখন প্রবাসী কর্মীদের আইনি সহায়তা এবং ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আগের তুলনায় অনেক বেশি।

তিনি জানান, ইতোমধ্যে ১০টি দেশে এই প্রাতিষ্ঠানিক আইনি সহায়তা কার্যক্রম চালু হয়েছে। পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশে এ সেবা সম্প্রসারণ করা হবে, যাতে বিশ্বের যেখানেই বাংলাদেশি কর্মীরা থাকুন না কেন, প্রয়োজনের সময় সহজেই আইনি সহায়তা গ্রহণ করতে পারেন।

নুরুল হক নুর আরও বলেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে বিদেশে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের ওপর নির্যাতনের ঘটনাও আগের তুলনায় কমেছে বলে দাবি করেন তিনি।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বরিশাল জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিদেশে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা জোরদার, ১০ দেশে চালু প্রাতিষ্ঠানিক সহায়তা

আপডেট সময় ০৩:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬