ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ শুধু বিনোদন নয়, এবার আয়েরও বড় সুযোগ—সরকারের নতুন পরিকল্পনা

নিজস্ব সংবাদ :

আগামী ফুটবল বিশ্বকাপকে শুধু দর্শকদের জন্য উন্মুক্ত রাখাই নয়, বরং এটিকে দেশের জন্য সম্ভাবনাময় অর্থনৈতিক ইভেন্টে পরিণত করার পরিকল্পনা নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্বকাপ সম্প্রচার সফলভাবে সম্পন্ন হওয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ছিল দেশের কোনো মানুষ যেন বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত না হন। একই সঙ্গে ভবিষ্যতে এমন বড় ক্রীড়া আসরকে অর্থনৈতিকভাবে লাভজনক করে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকলে আগামী বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন আয়ের ক্ষেত্র তৈরি হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এমন একটি কৌশল গ্রহণ করে, যার মাধ্যমে অতিরিক্ত সরকারি অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আগের মতো বড় অঙ্কের ব্যয় বহন না করেও এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, স্বল্প সময়ের মধ্যে পুরো সম্প্রচার প্রক্রিয়া সম্পন্ন করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সমন্বিতভাবে কাজ করেছে। সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার ফলেই এই উদ্যোগ সফল হয়েছে।

তিনি আরও বলেন, ক্রীড়া এখন আর শুধুই বিনোদনের বিষয় নয়; এটি বিশ্বজুড়ে একটি বড় শিল্প ও সম্ভাবনাময় পেশা। তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তারা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকেও দূরে থাকবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের মানুষ নির্বিঘ্নে বিশ্বকাপ উপভোগ করতে পেরেছে। ভবিষ্যতেও দুই মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে দেশের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপ শুধু বিনোদন নয়, এবার আয়েরও বড় সুযোগ—সরকারের নতুন পরিকল্পনা

আপডেট সময় ০২:৩৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬