ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপ আর্চারিতে বর্ণার স্বর্ণ জয়

কাগজের খবর ডেস্ক:

বর্ণার স্বর্ণ জয়

ছেলেদের সাফল্যের পর এবার একক নৈপুণ্যে স্বর্ণ জিতলেন বর্ণা আক্তার। কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে নিজের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখলেন তিনি।

তার সোনালি তিরে আবারও আন্তর্জাতিক আঙিনায় উজ্জ্বল হলো বাংলাদেশের লাল সবুজের পতাকা।

বৃহষ্পতিবার ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চার বর্ণা আক্তার। স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়ে এই গৌরবময় সাফল্য অর্জন করেন তিনি।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শুরু থেকেই দুই আর্চারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফাইনালের নির্ধারক পঞ্চম এন্ডে অসাধারণ দক্ষতার পরিচয় দেন বাংলাদেশের এই আর্চার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এশিয়া কাপ আর্চারিতে বর্ণার স্বর্ণ জয়

আপডেট সময় ০৭:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬