মুন্সিগঞ্জ শ্রীনগরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, দুই ক্লিনিককে জরিমানা।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগমের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।
অভিযান সূত্রে জানা যায়, রাঢ়ীখাল ইউনিয়নের তিনদোকান এলাকায় অবস্থিত কেয়ার এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া বালাশুর এলাকার মোল্লা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং আল-শিফা হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ট্যাগস :

























