চীনের পথে প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস টিম সূত্রে জানা গেছে, দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন তারেক রহমান। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।
ট্যাগস :

























