ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার আলো ছড়িয়ে দিতে নাটোর জেলা ছাত্রদল নেতার উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব সংবাদ :

বিপ্লব তালুকদার:নাটোর জেলা প্রতিনিধি

শিক্ষা জাতির মেরুদণ্ড-এই চিরন্তন সত্যটিকে ধারণ করে পড়াশোনায় উৎসাহিত করতে নাটোরে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ রায়হানের ব্যক্তিগত অর্থায়নে মাধ্যমিক পর্যায়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শহরের গ্রীণ একাডেমি উচ্চ বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করেন তিনি। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কফের উদ্দিন বুলবুল, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার এস এম মনজুর উল হাসান, সহকারী প্রধান শিক্ষক রনজু আহমেদ, সহকারী শিক্ষক আবিদুর রহমান, আবুল কাওসার, জেলা ছাত্রদল নেতা সজীব কুমার পাল, শরিফুল ইসলাম শাফি, আবু রায়হান সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ রায়হান বলেন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সামান্য হলেও সহায়তা করার জন্য আমার ব্যক্তিগত অর্থায়নে নাটোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, কেবল শিক্ষা উপকরণ বিতরণই নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি ও আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নিয়ে রচিত বই শিক্ষার্থীদের মাঝে বিতরণের পরিকল্পনাও রয়েছে। এ সময় রায়হান এই উদ্যোগের পেছনের অনুপ্রেরণা ও ভবিষ্যৎ পরিকল্পনায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশপ্রেম ও সঠিক নৈতিক মূল্যবোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষার আলো ছড়িয়ে দিতে নাটোর জেলা ছাত্রদল নেতার উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় ০৭:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬