ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে নারী অগ্রযাত্রা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার, পালিয়ে থাকা ব্যক্তিদের দেশে এনে বিচারের কথা জানালেন শামা ওবায়েদ

নিজস্ব সংবাদ :

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “নারী অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার” শীর্ষক সেমিনার। নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়। শনিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ। এ সময় তিনি বলেন, বিগত সরকারের সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতেই বিচার সম্পন্ন করার জন্য কূটনৈতিকভাবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। তিনি আরও বলেন, দেশের মানুষের সামনে আইনের মাধ্যমে সব বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও ক্যারিয়ার গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মুন্সীগঞ্জে নারী অগ্রযাত্রা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার, পালিয়ে থাকা ব্যক্তিদের দেশে এনে বিচারের কথা জানালেন শামা ওবায়েদ

আপডেট সময় ০৩:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬