ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে স্বাস্থ্য বিভাগের অভিযান: তিন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, দুটি সিলগালা

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ

মানিকগঞ্জ শহরে বেসরকারি স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাসুদ আলী শাহরিয়ার এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস

অভিযানে নগর ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। শুশ্রূষা হেলথ কেয়ার সেন্টারকে ৮৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়া দারুস সালাম ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়েছে।

সিভিল সার্জন জানান, অভিযানে লাইসেন্স নবায়নের মেয়াদ শেষ হয়ে যাওয়া, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতি, প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবা পরিচালনায় বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। এসব কারণেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনসাধারণকে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যখাতে অনিয়মের সঙ্গে জড়িত কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মানিকগঞ্জে স্বাস্থ্য বিভাগের অভিযান: তিন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, দুটি সিলগালা

আপডেট সময় ০২:২৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬