ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদীতে ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে ব্যবসায়ী নিহত, ২০ মিনিটের তাণ্ডবে লাখো টাকার লুট

নিজস্ব সংবাদ :

নরসিংদীর মাধবদীতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। পরিবারের সদস্যদের সঙ্গে ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। হামলার পর নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার বলবর্দী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

নিহত শাহজাহান মিয়া (৫০) স্থানীয় একজন ব্যবসায়ী। আহত সুরুজ মিয়া (৭০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের গভীরে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল শাহজাহান মিয়ার বাড়িতে প্রবেশ করে। পরিবারের সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শাহজাহান মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। হামলায় আহত হন সুরুজ মিয়াও।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে বাড়িতে তাণ্ডব চালায়। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে তারা পালিয়ে যায়। প্রাথমিক হিসাবে লুট হওয়া মালামালের মূল্য প্রায় চার লাখ টাকা।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি মাধবদীর কাঠালিয়া এলাকায় এক রাতে একাধিক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলেও জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে নতুন করে এ ধরনের হামলা চালানোর সুযোগ পাচ্ছে।

ওসি মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মাধবদীতে ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে ব্যবসায়ী নিহত, ২০ মিনিটের তাণ্ডবে লাখো টাকার লুট

আপডেট সময় ০৬:৩৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬