ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে যাত্রী সেজে ছিনতাই, চট্টগ্রামে চক্রের মূল হোতা গ্রেপ্তার; উদ্ধার ১১ স্মার্টফোন ও ছোরা

নিজস্ব সংবাদ :

চট্টগ্রাম নগরে বাসের যাত্রীদের টার্গেট করে ছিনতাই চালানো একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা মো. সাইফুল ইসলাম ওরফে বাদশা (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা এবং বিভিন্ন সময় ছিনিয়ে নেওয়া ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে রয়েছে সর্বশেষ ঘটনার ভুক্তভোগীর মোবাইল ফোনও।

পুলিশ জানায়, গত ৬ জুলাই সকালে কোতোয়ালী থানা এলাকায় চলন্ত বাসে যাত্রীবেশে ওঠে একটি ছিনতাইকারী দল। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পর ভুক্তভোগী কোতোয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

তদন্তের সূত্র ধরে বৃহস্পতিবার পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা ছাড়াও বিভিন্ন সময়ে ছিনিয়ে নেওয়া ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে মামলার বাদীর ফোনটিও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করেছেন, তিনি সহযোগীদের নিয়ে নগরের নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন ব্যস্ত এলাকায় ব্যবসায়ী, পথচারী ও বাসযাত্রীদের লক্ষ্য করে ছিনতাই করতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৫টি মামলা রয়েছে। এই চক্রের পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাসে যাত্রী সেজে ছিনতাই, চট্টগ্রামে চক্রের মূল হোতা গ্রেপ্তার; উদ্ধার ১১ স্মার্টফোন ও ছোরা

আপডেট সময় ০৫:২২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬