ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা কিউআরে লেনদেনে বড় উল্লম্ফন, এক সপ্তাহে প্রায় তিনগুণ টাকার লেনদেন

নিজস্ব সংবাদ :

এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা দিয়েছে। গত এক সপ্তাহে বাংলা কিউআরে দৈনিক গড় লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হওয়ার পাশাপাশি লেনদেনের আর্থিক পরিমাণ বেড়েছে প্রায় তিন গুণ।

রোববার (২৩ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে বিভিন্ন ধরনের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক বাংলা কিউআর ব্যবহারের ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

জুলাইয়ের শুরুতে বাংলা কিউআর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন সম্পন্ন হতো। এসব লেনদেনে দৈনিক গড়ে প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়েছিল।

তবে গত এক সপ্তাহে সেই চিত্রে বড় পরিবর্তন এসেছে। এ সময়ে বাংলা কিউআরে প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ ৩ হাজার লেনদেন হয়েছে। আর এসব লেনদেনের দৈনিক গড় আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকা।

শুধু লেনদেনের পরিমাণই নয়, বাংলা কিউআর গ্রহণকারী ব্যবসায়ীর সংখ্যাও দ্রুত বাড়ছে। ২১ জুলাই পর্যন্ত প্রায় ১৬ লাখ ব্যবসায়ী বাংলা কিউআর ব্যবহার করলেও বর্তমানে এ সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে।

বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও বাংলা কিউআর সেবা বিস্তারে কাজ করছে। সংশ্লিষ্টদের মতে, একক কিউআর ব্যবস্থার ব্যবহার বাড়লে ডিজিটাল পেমেন্ট আরও সহজ ও সবার জন্য সহজলভ্য হবে।

তাদের প্রত্যাশা, বাংলা কিউআরের বিস্তারের ফলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমার পাশাপাশি দেশে নিরাপদ, দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল লেনদেন ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলা কিউআরে লেনদেনে বড় উল্লম্ফন, এক সপ্তাহে প্রায় তিনগুণ টাকার লেনদেন

আপডেট সময় ০২:৫৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬