ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ‘এ’ দল: ইনিংস ব্যবধানে হারায় বাদ ৬ ক্রিকেটার

কাগজের খবর ডেস্ক:

ইনিংস ব্যবধানে হারায় বাদ ৬ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছেন নাইম শেখ, মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনরা।

ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল ইনিংস এবং ৪১৩ রানে হেরেছে।

এমন হারের পর স্কোয়াডে ৬ পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শাহাদাত হোসেন দিপুর সঙ্গে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, এনামুল হক বিজয়, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী অলিন।

ম্যাচটিতে তিন দিনেই হেরেছে বাংলাদেশ। এরপর তারা দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ খেলবে ৩০ আগস্ট থেকে, পচেফস্ট্রুমে। পরবর্তীতে আগামী ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর একদিনের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ও প্রোটিয়া ‘এ’ দল। ম্যাচগুলো হবে ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে।

দ্বিতীয় চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ‘এ’ দল: ইনিংস ব্যবধানে হারায় বাদ ৬ ক্রিকেটার

আপডেট সময় ০৭:১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬