ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার গাজীপুরে খানকায়ে সালেহীয়া কমপ্লেক্স জামে মসজিদের উদ্বোধন, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিদের মিলনমেলা

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক:

বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকায় নবনির্মিত খানকায়ে সালেহীয়া কমপ্লেক্স জামে মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, সমাজসেবক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মসজিদের শুভ উদ্বোধন করেন ইতালি প্রবাসী সমাজসেবক জনাব মাহমুদ কবির। উদ্বোধন শেষে তিনি মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট সকলের অবদানের প্রশংসা করেন এবং ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা বোরহান উদ্দিন সালেহী, আরবি প্রভাষক, ছারছীনা দারুস সুন্নত আলিয়া মাদ্রাসা। তিনি তাঁর বক্তব্যে কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠনে মসজিদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা মো. অহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, পটুয়াখালী জেলা এবং মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, আমতলী উপজেলা শাখা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মো. আবু মুসা আল হাদি, মুদির, গাজীপুর খানকায়ে সালেহীয়া কমপ্লেক্স।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন এই জামে মসজিদ শুধু নামাজ আদায়ের স্থানই নয়, বরং ইসলামী শিক্ষা, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বরগুনার গাজীপুরে খানকায়ে সালেহীয়া কমপ্লেক্স জামে মসজিদের উদ্বোধন, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিদের মিলনমেলা

আপডেট সময় ০১:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬