ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা, আতঙ্ক সৃষ্টি করে শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ (বিসিআইএ) সভাপতি কাজী মো. নজরুল।

মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে পুঁজিবাজারের অব্যাহত দরপতনের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সংগঠনটির সভাপতি কাজী মো. নজরুল বলেন, পুঁজিবাজারের দেখভাল ও বিনিয়োগকারীদের সুরক্ষার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থার। কিন্তু বর্তমানে বাজার যেভাবে তদারকি করা হচ্ছে, তাতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এই আতঙ্কের সুযোগ নিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার কম দামে হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তারা বাজারের মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। কোনো পক্ষ যাতে বিনিয়োগকারীদের আতঙ্কিত করে কম দামে শেয়ার কিনে নিতে না পারে, সে বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

কাজী মো. নজরুল বলেন, পুঁজিবাজারে স্বাভাবিক সংশোধন হতে পারে। কিন্তু বর্তমানে যে ধরনের দরপতন হচ্ছে, তা স্বাভাবিক সংশোধনের পর্যায়ে নেই। একসময় যেখানে প্রতিদিন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার কোটি টাকা পর্যন্ত লেনদেন হতো, বর্তমানে বাজারের লেনদেন ও সার্বিক কার্যক্রম আশঙ্কাজনকভাবে কমে গেছে।

তিনি আরও বলেন, ২০১০ সালের পর থেকে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক বিনিয়োগকারী বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সে জন্য সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মহসিন বলেন, গত ১৭ বছরে পুঁজিবাজারে ব্যাপক লুটপাট হয়েছে। বর্তমান সরকারের সময়ে বাজার পরিস্থিতির উন্নতি হবে এমন প্রত্যাশা ছিল বিনিয়োগকারীদের। কিন্তু আবারও পুঁজিবাজার খারাপ অবস্থার দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা, আতঙ্ক সৃষ্টি করে শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৭:২১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬