ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুদককে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করা হচ্ছে: আসিফ মাহমুদ

নিজস্ব সংবাদ :

আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের শাসনামলে সংঘটিত দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগগুলোর কার্যকর তদন্ত কিংবা দৃশ্যমান বিচার না করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখতে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নিজের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং কমিশন নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ আমলে দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের যেসব গুরুতর অভিযোগ সামনে এসেছে, সেগুলোর বিষয়ে বর্তমান প্রশাসনের কার্যকর উদ্যোগ কোথায়—এ প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

তিনি বলেন, দীর্ঘ সময়ের শাসনামলে সংঘটিত কথিত লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে নতুন রাজনৈতিক শক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলা হচ্ছে। তার ভাষ্য, এসব অভিযোগের অনেকটাই উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক হয়রানির অংশ।

দুদকের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই মুখপাত্র। তিনি দাবি করেন, দুর্নীতি দমন কমিশনে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন হয়নি। পাশাপাশি দুদক-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের ফলে প্রতিষ্ঠানটি আগের মতোই রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

আসিফ মাহমুদ আরও বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা আইনগতভাবে মোকাবিলা করতে প্রস্তুত। একই সঙ্গে তিনি দুদকের কার্যক্রমকে নিরপেক্ষ ও স্বচ্ছ করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দুদককে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করা হচ্ছে: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৩:৪০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬