ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের নতুন বোয়িং অর্ডারে বিলিয়ন ডলারের সমঝোতা, ‘অসাধারণ চুক্তি’ বললেন মার্কিন দূত

নিজস্ব সংবাদ :

বাংলাদেশ নতুন করে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিলিয়ন ডলারের একটি সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এ সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।

রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশ-বোয়িং চুক্তির বিষয়টি সামনে আনেন গোর।

পোস্টে তিনি জানান, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। এ চুক্তির আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ে বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করেন তিনি।

সার্জিও গোর তার পোস্টে মার্কিন অর্থনীতিতে ট্রাম্পের ভূমিকারও প্রশংসা করেন। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা উল্লেখযোগ্য। উচ্চ বেতনের চাকরি সৃষ্টি, বড় অঙ্কের বিনিয়োগ আকর্ষণ এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ট্রাম্প প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের নতুন বোয়িং অর্ডারকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর বৃহত্তর উদ্যোগের একটি অংশ হিসেবে দেখছেন মার্কিন কর্মকর্তারা।

চুক্তিতে কতটি উড়োজাহাজ থাকছে?

বাংলাদেশ আগে বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছিল। এবার সেই অর্ডারের বাইরে আরও উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্যে নতুন করে কতটি উড়োজাহাজ কেনা হবে, চুক্তির মোট আর্থিক মূল্য কত এবং কখন এসব উড়োজাহাজ বাংলাদেশকে সরবরাহ করা হবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে সার্জিও গোর বর্তমানে ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত হিসেবেও কাজ করছেন। এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন তিনি।

নতুন এই সমঝোতা বাস্তবায়িত হলে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ভবিষ্যতে আরও নতুন প্রজন্মের উড়োজাহাজ যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নতুন বোয়িং অর্ডারে বিলিয়ন ডলারের সমঝোতা, ‘অসাধারণ চুক্তি’ বললেন মার্কিন দূত

আপডেট সময় ০৪:৪০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬