এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিক, বার্নাব্যুতে মরিনহোর প্রত্যাবর্তনের ম্যাচ
মৌসুমের দ্বিতীয় ম্যাচেই নিজের সামর্থ্যের ঝলক দেখালেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে এই জয় দিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রেখেছেন কোচ হোসে মরিনহো।
১৩ বছর পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরলেন হোসে মরিনহো। তার প্রত্যাবর্তনের রাতটিকে স্মরণীয় করে রাখলেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। ফলে লা লিগায় টানা দ্বিতীয় জয় পেল স্প্যানিশ জায়ান্টরা। সে সঙ্গে হ্যাটট্রিক দিয়েই নতুন মৌসুমে গোলের খাতা খুললেন এমবাপে।
ফরাসী এই তারকার তিন গোলের সঙ্গে রিয়ালের হয়ে আরও একটি গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। সোসিয়েদাদের হয়ে একমাত্র গোলটি করেন লুকা সুচিক।
শনিবার এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলে জেতা একাদশ নিয়েই এদিন দল সাজান পর্তুগিজ কোচ মরিনহো। ম্যাচের ৪০তম মিনিটে ফেদেরিকো ভালভেরদের পাস থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে পরাস্ত করে দারুণ ফিনিশিংয়ে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। তবে বিরতির ঠিক আগে ম্যাচে সমতা ফেরায় গত আসরের কোপা দেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ। জব ওচিয়েংয়ের বাধা পাওয়া শট থেকে বল পেয়ে আলভারো কারেরাসের গায়ে লাগিয়ে জালে পাঠান লুকা সুচিচ।
লা লিগায় আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) আরেক ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।


























