বড় সুখবর পেলেন হাসান-তামিমরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমটা টেস্টটা স্বপ্নের মতো গেছে বাংলাদেশের। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই উজ্জ্বল ছিলেন টাইগাররা ক্রিকেটাররা। স্বাগতিকদের ওপর ছড়ি ঘুরিয়ে লিখেছে নতুন ইতিহাস। প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে তাদের মাটিতে। এই ম্যাচে বাংলাদেশের নায়ক হয়ে ছিলেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদরা। এবার পেলেন সেই পারফরম্যান্সের পুরস্কার।
আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মেহেদী হাসান ও হাসান মাহমুদের।
সবচেয়ে বড় লাফ দিয়েছেন তামিম, সেঞ্চুরি হাঁকিয়ে ৮৪ ধাপ এগিয়ে তিনি বসেছেন ৮৮তম স্থানে। গুরুত্বপূর্ণ সময়ে ৮৪ রানের ইনিংস খেলেন শান্ত। সেই পারফরম্যান্সের সুবাদে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন শান্ত।
শান্তর সঙ্গে উন্নতি হয়েছে মুমিনুল হকেরও। র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম, ১৮তম স্থানে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও পাঁচ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ৩০তম স্থানে উঠেছেন।
সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে এসেছেন ৫৮তম স্থানে। মিরাজও ব্যাটিং র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে বসেছেন। তবে লিটন দাস রানের খাতা খুলতে ব্যর্থ হওয়ায় পাঁচ ধাপ পিছিয়ে গেছেন। তিনি এখন আছেন ২৮তম স্থানে।
এছাড়া বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে প্রথম ইনিংসে ৪৯ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩০ রান করে পাঁচ ধাপ এগিয়েছেন মুমিনুল হক। বর্তমানে তিনি আছেন ৩১তম স্থানে। ৩ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে আছেন সাদমান ইসলাম। ৫ ধাপ এগিয়ে তার পরের স্থানেই আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ (৫৯তম স্থানে)।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে অবশ্য সবার ওপরে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ২১ বছরের ক্যারিয়ারে এই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৩৬ রান করা ৩৯ বছর বয়সি এই ব্যাটার ধরে রেখেছেন ১৮ নম্বর স্থানটি। এর বাইরে পাঁচ ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছেন লিটন দাস।
বোলারদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন হাসান মাহমুদ। ডারউইনে ৯ উইকেট শিকার করে দলের জয়ের নায়ক ২৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৮তম স্থানে। ৫০৩ রেটিং পয়েন্ট নিয়ে তারও এটি ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
টেস অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। তার রেটিং ৩২০। অবস্থানের পরিবর্তন না হলেও মার্কো ইয়ানসেনের সাথে ব্যবধান কমিয়েছেন। ইয়ানসেনের রেটিং ৩৪৪, ফলে ম্যাকাই টেস্টে ভালো করলে তাকে ছাড়িয়ে যাওয়া সুযোগ আছে মিরাজের।
সব মিলিয়ে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় শুধু দলের আত্মবিশ্বাসই বাড়ায়নি, ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও এনে দিয়েছে বড় সাফল্য।


























