ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তনু হত্যা মামলায় আবার গ্রেপ্তা‌র সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

নিজস্ব সংবাদ :

আবার গ্রেপ্তা‌র সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সকালে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আপিল বিভাগের চেম্বার জজ আদালতের আদেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ গত ৬ আগস্ট স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পিবিআই জানায়, এর আগে গত ২২ এপ্রিল তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে ৪ আগস্ট মুক্তি পান। গত ৬ আগস্ট হাইকোর্টের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে কুমিল্লা আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তনু হত্যা মামলায় আবার গ্রেপ্তা‌র সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

আপডেট সময় ০৭:৪০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬