ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা, হাফিজুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব সংবাদ :

শ্রীনগর প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ হাফিজুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেছেন।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাইপাস মোড় এলাকার বাগান বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তানভীর দেওয়ান, শফিউল আলম খান আজম, তোফায়েল আহমেদ তপন, মোতালেব মোল্লা, বাহাদুর খান, আবুল হোসেন, এনায়েত হোসেন, আকাশসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

বক্তারা বলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ দেশ ও জাতি গঠনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে যেভাবে কাজ করছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়িত হলে এর সুফল শিক্ষার্থী, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষ ভোগ করবে।

সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীনগরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা, হাফিজুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় ০২:২০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬