ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পে-স্কেলে কাটছাঁটের ভাবনা, একসঙ্গে নয়—তিন ধাপে বাস্তবায়নের পথে সরকার

নিজস্ব সংবাদ :

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে আগে প্রস্তাবিত কাঠামো পুরোপুরি কার্যকর না করে কিছু পরিবর্তন আনার পাশাপাশি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে এ বিষয়ে সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সুপারিশ চূড়ান্ত করতে আরও অন্তত দুটি বৈঠকের প্রয়োজন হতে পারে। এরপর সুপারিশ অর্থমন্ত্রীর কাছে পাঠানো হবে। সরকারের অনুমোদনের পরই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হবে।

জানা গেছে, সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা বিবেচনায় বিভিন্ন গ্রেডের মূল বেতন, ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধায় কিছু পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে পুরো পে-স্কেল একবারে বাস্তবায়নের পরিবর্তে তিন ধাপে কার্যকর করার বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ধাপে ধাপে বাস্তবায়নের ক্ষেত্রে কিছু প্রশাসনিক ও প্রযুক্তিগত জটিলতা তৈরি হতে পারে। তবে এসব সমস্যা যতটা সম্ভব কমিয়ে এনে বাস্তবায়নের পথ সহজ করার সুপারিশও থাকবে।

পরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেল ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করা হবে। অর্থাৎ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ওই তারিখ থেকেই বেতন-ভাতার সুবিধার হিসাব পাবেন। তবে অতিরিক্ত অর্থ পরিশোধ ধাপে ধাপে সম্পন্ন হতে পারে।

সচিব কমিটির একজন সদস্য জানান, এখনও সুপারিশমালা চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা চলছে। প্রয়োজন হলে এক বা দুই ধাপের পরিবর্তে তিন ধাপেও নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হতে পারে।

এদিকে নতুন অর্থবছর শুরু হলেও এখনও পে-স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। বেতন কাঠামো, ভাতা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে নানা প্রশ্নের উত্তর না মেলায় উদ্বেগও বাড়ছে।

বিশেষ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন। তারা সরকারি প্রশাসনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকায় নতুন পে-স্কেল সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য সহজে পাচ্ছেন না। তবে সরকারের পক্ষ থেকে আগের মতোই জানানো হচ্ছে, গেজেট প্রকাশে কিছুটা সময় লাগলেও নতুন পে-স্কেল ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে বিবেচিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নতুন পে-স্কেলে কাটছাঁটের ভাবনা, একসঙ্গে নয়—তিন ধাপে বাস্তবায়নের পথে সরকার

আপডেট সময় ০৫:৫২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬