ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে উৎসবমুখর পরিবেশে রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢীখান ইউনিয়নের প্রাণী মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫ঘটিকা থেকে রাত ৯টা পযন্ত খেলা অনুষ্ঠিত হয়। আলোকিত প্রাণী মন্ডল যুব সমাজের উদ্যোগে এবং সার্বিক সহযোগিতায় ডিএমপি খান-এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ছয়টি দল অংশ নেয়। খেলাকে ঘিরে স্থানীয় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। অংশগ্রহণকারী দলগুলোও দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের আনন্দ উপহার দেয়।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার হিসেবে একটি করে খাসি তুলে দেওয়া হয়।অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা রাঢীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি
শহিদুল কারাল,সাধারণ সম্পাদক সোলেমান খান,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সোহেল খান, সাহজাহান শেখ,উনিয়ন পরিষদের সদস্য( প্রাণী মন্ডল) আমির হোসেন মেম্বার,সমাজসেবক ডি এম খান, সোহেল, মাহবুব সাহেদ,মনির প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীনগরে উৎসবমুখর পরিবেশে রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬