ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুরতে যাওয়ার আগে যে ভুলগুলো করে পর্যটকরা

কাগজের খবর ডেস্ক:

যে ভুলগুলো করে পর্যটকরা

সাপ্তাহিক ছুটি কিংবা একটু সময় সুযোগ পেলেই ভ্রমণবিলাসী বাঙালি ব্যাগ গুছিয়ে ঘুরতে বের হয়ে যায়। এই যাত্রায় শুধু গন্তব্য আর থাকার জায়গা নিশ্চিত করলেই কি সব কাজ শেষ? মোটেই না, ভ্রমণের পুরো সময়টা আনন্দদায়ক ও উপভোগ্য করতে প্রয়োজন সঠিক সিদ্ধান্ত ও কার্যকর আগাম পরিকল্পনা। যা না জানলে আপনার ভ্রমণ যাত্রার পুরো সময়টাই নষ্ট হতে পারে। তাই, ভ্রমণ আনন্দদায়ক করার পাশাপাশি নিজের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।

ঘুরতে যাওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, চলুন একনজরে তা দেখে নেওয়া যাক।

ভ্রমণযাত্রার অন্যতম সঙ্গী ব্যাগ। ব্যাগ বোঝাই করে প্রয়োজনের অধিক জিনিসপত্র বহন করার অভ্যাস অনেকেরই আছে। ‘যদি লাগে’ এই ভেবে অপ্রয়োজনীয় পোশাক কিংবা অতিরিক্ত জুতোয় অনেকেরই লাগেজ ভারী হয়। ফলে দূরপাল্লার যাত্রায় শুধু হাঁটাচলাই কষ্টকর হয়ে ওঠে না, বরং অনেক সময় বাস, বিমান কিংবা ট্রেনে অতিরিক্ত ভোগান্তির মধ্যেও পড়তে হয়। তাই হালকা ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ভ্রমণ করা অনেক বেশি মসৃণ ও স্বস্তিদায়ক।

ভ্রমণ যাত্রায় একদিনে চার-পাঁচটি স্থান কভার করার তাগিদ আপনার ভ্রমণকে ক্লান্তিকর বানিয়ে তুলতে পারে। সময় ধরে ঘুরতে গিয়ে কোনো জায়গার নিজস্ব সৌন্দর্য তখন আর উপভোগ করা সম্ভব হয় না। এতে মানসিক চাপ বাড়ে। এই কারণে ভ্রমণ সূচিতে কিছুটা ফাঁক রাখাই বুদ্ধিমানের কাজ। প্রতিটি শহরের একটি নিজস্ব ছন্দ থাকে, তাই পরিকল্পিত গন্তব্য, গুরুত্ব বিবেচনায় সীমিত স্পট নির্ধারণ ও সর্বোচ্চ আনন্দ উপভোগ করাই কার্যকরী সিদ্ধান্ত।

হঠাৎ বৃষ্টি বা তীব্র রোদের পূর্বাভাস না জেনে বেরোলে ভ্রমণযাত্রায় চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা অনেকটাই নিশ্চিত। তেমনই পরিচয়পত্র, পাসপোর্ট বা ভিসার ডিজিটাল ও কাগজের কপি সঙ্গে না রাখলে আইনি জটিলতাও পড়তে হতে পারে। এছাড়া, নথিপত্র হারিয়ে গেলে ভিনদেশে সহায় সম্বলহীন হওয়ার আশঙ্কা থাকে। তাই, আগাম প্রস্তুতি হিসেবে আবহাওয়ার পূর্বাভাস দেখে পোশাক বা ছাতা সঙ্গে রাখা এবং গুরুত্বপূর্ণ নথির অতিরিক্ত কপি সংরক্ষণে রাখা আবশ্যক।

ভ্রমণে গেলে নতুন জায়গায় স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার অভিজ্ঞতাই আলাদা। কিন্তু রাস্তার অস্বাস্থ্যকর খাবার খেলেই বিপত্তি হতে পারে। এতে করে পেটের সমস্যাও দেখা দিতে পারে। যাত্রার মাঝপথে অসুস্থতা মানেই পুরো ভ্রমণ আনন্দটাই মাটি। একই সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে একটানা গাড়ি চালানো বা সফর করা মারাত্মক ভুল সিদ্ধান্ত হতে পারে। শরীর ও পেটের যত্ন না নিলে দিনশেষে ভ্রমণ অভিজ্ঞতা সুখকর নাও হতে পারে। তাই, অনাকাঙ্ক্ষিত অসুস্থতা এড়াতে ভ্রমণযাত্রায় স্বাস্থ্য সচেতনতা ও পর্যাপ্ত বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।

সব পরিস্থিতিতে মোবাইলের ওপর অতিরিক্ত ভরসা করা হতে পারে ভুল সিদ্ধান্ত। পাহাড়ি পথে কিংবা প্রত্যন্ত অঞ্চলে ব্যাটারির চার্জ শেষ হওয়া বা নেটওয়ার্ক চলে যাওয়া অতি পরিচিত দৃশ্য। তাই, বাড়তি নিরাপত্তার জন্য পাওয়ার ব্যাংক সঙ্গে না থাকলে অথবা অফলাইন ম্যাপ ডাউনলোড করা না থাকলে অচেনা পথে পথ হারানোর ভয় থাকবেই। তাই, ভ্রমণ যাত্রায় প্রযুক্তির পাশাপাশি সামান্য ব্যাকআপ প্রস্তুতি সবসময় সঙ্গে রাখা জরুরি।

এছাড়া, ভ্রমণযাত্রায় স্থানীয় সামাজিক ও আইনি নিয়ম সর্বদা মাথায় রাখা উচিত সঙ্গে ড্রেস কোড মেনে চলা, অননুমোদিত জায়গায় ড্রোন ওড়ানো কিংবা ছবি তোলার ক্ষেত্রে বাড়তি সর্তকতা মাথায় রাখতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঘুরতে যাওয়ার আগে যে ভুলগুলো করে পর্যটকরা

আপডেট সময় ০৫:৩২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬