ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের মেয়র প্রার্থী আবু সাদিককে নাসীরুদ্দীনের শুভেচ্ছা, চাইলেন ইতিবাচক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদ :

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যকে পাশে রেখে নগরবাসীর সেবা নিশ্চিত করা এবং ঢাকায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবু সাদিক কায়েমের প্রতি শুভকামনা জানান নাসীরুদ্দীন পাটোয়ারী।

পোস্টে তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে। তবে সেই ভিন্নতার মধ্যেও সৌজন্য, পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখা প্রয়োজন।

তার ভাষায়, ঢাকার জন্য প্রতিযোগিতা হওয়া উচিত—কে নগরবাসীকে আরও ভালো সেবা দিতে পারবেন এবং নগরের জন্য কার্যকর পরিবর্তন আনতে পারবেন।

এদিকে, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে গত রোববার (১৩ সেপ্টেম্বর) নিজেদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপি।

দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে এনসিপির প্রার্থী হয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়লেও নগরবাসীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটি শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জামায়াতের মেয়র প্রার্থী আবু সাদিককে নাসীরুদ্দীনের শুভেচ্ছা, চাইলেন ইতিবাচক প্রতিযোগিতা

আপডেট সময় ০২:৫০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬