ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর: হাইকোর্টের রায় আপাতত বহাল

নিজস্ব সংবাদ :

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দাবিকৃত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রামীণ কল্যাণের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার আদালত এ বিষয়ে কোনো স্থগিতাদেশ দেননি। বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।

আদালত জানিয়েছেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত না হওয়া পর্যন্ত এ মামলায় আপিল বিভাগ কোনো হস্তক্ষেপ করবে না। ফলে এ পর্যায়ে হাইকোর্টের দেওয়া রায়ই বহাল থাকছে।

শুনানিতে গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। শুনানি শেষে ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ সাংবাদিকদের জানান, হাইকোর্টের রায় বহাল থাকলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে এনবিআর এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেবে না।

রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকেও বিষয়টি আদালতকে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পক্ষে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুল খারিজ করে রায় ঘোষণা করেন।

এনবিআরের নির্ধারিত অতিরিক্ত করের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণ দুটি রিট আবেদন করেছিল। হাইকোর্টে ওই আবেদনগুলো খারিজ হওয়ার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চেম্বার আদালতে রায় স্থগিতের আবেদন করা হয়।

তবে চেম্বার আদালতের সর্বশেষ আদেশে হাইকোর্টের রায় স্থগিত না হওয়ায় সেটিই আপাতত বহাল থাকছে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর পরবর্তী আইনি পদক্ষেপের সুযোগ তৈরি হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর: হাইকোর্টের রায় আপাতত বহাল

আপডেট সময় ০৩:০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬