ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যু: ছিনতাই মামলার আসামি রাকিবের জামিন

নিজস্ব সংবাদ :

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামে এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে মামলার শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত রাকিবকে জামিন দিয়েছেন আদালত। জামিনের শর্ত হিসেবে পাঁচ হাজার টাকার মুচলেকা নির্ধারণ করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে শিগগিরই কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি।

যেভাবে প্রাণ হারান প্রধান শিক্ষক

গত ২৯ আগস্ট ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান ৫৬ বছর বয়সী রনজিলা পারভিন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

চিকিৎসার উদ্দেশ্যে স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন রনজিলা। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে পৌঁছে তারা ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেন। আকস্মিক এ ঘটনায় রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলারই এক আসামি রাকিব হোসেনের জামিন মঞ্জুর করলেন আদালত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যু: ছিনতাই মামলার আসামি রাকিবের জামিন

আপডেট সময় ০৭:৫৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬