ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুক্তিভিত্তিক বিয়ের গুঞ্জন, প্রভা নিজেই জানালেন আসল তথ্য

কাগজের খবর ডেস্ক:

প্রভা নিজেই জানালেন আসল তথ্য

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ের খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন এমন দাবিও করা হয়। কখনো আংটির ছবি, কখনো সম্পর্ক ও বিয়ে সংক্রান্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্টসহ—সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সাম্প্রতিক কিছু পোস্ট ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছিল বিয়ের গুঞ্জন। এমনকি বিভিন্ন গণমাধ্যমেও উঠে আসে, অভিনেত্রী নাকি নতুন করে সংসার পেতেছেন।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভা। তার দাবি, এসব তথ্য সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রভা স্পষ্ট করে জানান, তিনি বিয়ে করেননি। এমনকি চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের সম্পর্কে জড়ানোর কথাও অস্বীকার করেছেন।

প্রভা লেখেন, ‘আমি বিয়ে করিনি। আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই এবং বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান প্রভা। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার অনুরোধও করেন তিনি।

নিজের ভক্তদের উদ্দেশে অভিনেত্রী বলেন, কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে যেন তারা বিভ্রান্ত না হন। তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য যে কোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য তিনি তার ফেসবুকের মাধ্যমেই জানাবেন বলে উল্লেখ করেন।

শেষে ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করে সবাইকে ভালো ও সুস্থ থাকার আহ্বান জানান সাদিয়া জাহান প্রভা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চুক্তিভিত্তিক বিয়ের গুঞ্জন, প্রভা নিজেই জানালেন আসল তথ্য

আপডেট সময় ০৬:৫৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬