ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পূজা চেরির বিয়ের খবর কি সত্য?

কাগজের খবর ডেস্ক:

পূজা চেরির বিয়ের খবর

জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি কি বিয়ে করেছেন। এমন গুঞ্জন চাউর হয়েছে। শোনা যাচ্ছে—দেশের নামকরা একজন ব্যবসায়ীর সঙ্গে নাকি বিয়ে হয়েছে তার। এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে অবশেষে মুখ খুলেছেন তিনি। কেবল গুঞ্জন উড়িয়ে দেওয়াই নয়, বরং ভিত্তিহীন সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন পূজা।

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা চেরি তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত সংবাদগুলোকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেন।

পূজা বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারো সঙ্গে, কখনো অন্য কারো সঙ্গে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে, যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।’

এর আগে দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে অভিনেত্রী জানান, নিজের বিয়ের বিষয়টি নিয়ে তিনি আগেই পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন। তার ভাষ্যমতে, ‘আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম, আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমি এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাব। এখানে লুকানোর কিছু নেই।’

চলতি বছরের শুরুর দিকেও পূজার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়। প্রায় দুই বছর আগে গোপনে বাগদান হয়েছে—এমন গুঞ্জন ছড়ানোর পর এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তিনি এনগেজড। পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানান। তবে বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী।

‘পোড়ামন টু’ দিয়ে নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া পূজা চেরিকে সর্বশেষ দেখা গেছে ‘দম’ সিনেমায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পূজা চেরির বিয়ের খবর কি সত্য?

আপডেট সময় ০৬:৫৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬