ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লী উন্নয়নেই টেকসই অগ্রগতি: শ্রীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব সংবাদ :

শ্রীনগর প্রতিনিধি:
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে মুন্সিগঞ্জের শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শ্রীনগরের যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র পাল।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তারা পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিবরিয়া জামান, ব্র্যাক শ্রীনগর শাখা ব্যবস্থাপক মো. শাহাদাৎ এবং শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধীর রাজবংশী।

বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের চলমান পল্লী উন্নয়ন উদ্যোগে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে গ্রাম হবে আরও সমৃদ্ধ, যা দেশের সার্বিক উন্নয়নকে আরও এগিয়ে নেবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পল্লী উন্নয়নেই টেকসই অগ্রগতি: শ্রীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ১২:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬