ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হুথিদের ঠেকাতে ইসরায়েলের সহায়তা চাইছে সৌদি

কাগজের খবর ডেস্ক:

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

হুথি বিদ্রোহীদের মোকাবিলায় ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। এ যোগাযোগে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম—এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম।

মঙ্গলবার অজ্ঞাত কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, হুথিদের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই সৌদির যোগাযোগের মূল উদ্দেশ্য। এসব তথ্যের ভিত্তিতে হুথিদের হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষার পরিকল্পনা করা হতে পারে।

ইসরায়েল হায়োমের প্রতিবেদনে বলা হয়, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেন্টকমের সহায়তা চেয়েছেন। একই সঙ্গে হুথিদের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়টিও ওই উদ্যোগের মধ্যে অন্তর্ভুক্ত করতে বলেছেন তিনি।

ইসরায়েলের পাশাপাশি মিসর ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য আরব দেশের কাছেও একই ধরনের সহায়তা চেয়েছে সৌদি আরব বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সেন্টকমও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ না নিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দেশটির সরকারকে পরামর্শ দিয়েছে। তাদের আশঙ্কা, এতে ইসরায়েল সৌদি-হুথি সংঘাতের সরাসরি অংশ হয়ে পড়তে পারে।

দুটি সূত্রের বরাতে হারেৎজ আরও জানায়, ইসরায়েলি সামরিক কর্মকর্তারা রাজনৈতিক নেতৃত্বকে হুথিদের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক উদ্যোগের মধ্যেই নিজেদের ভূমিকা সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হুথিদের ঠেকাতে ইসরায়েলের সহায়তা চাইছে সৌদি

আপডেট সময় ০৫:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬