ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দলের নাম ভাঙিয়ে মানুষকে হয়রানি নয়, নেতাকর্মীদের সতর্ক করলেন তারেক রহমান

নিজস্ব সংবাদ :

ঢাকা: বিএনপির নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হতে না পারে, সে বিষয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে যুক্ত প্রত্যেক নেতাকর্মীকে নিজেদের কর্মকাণ্ডের বিষয়ে দায়িত্বশীল হতে হবে। দলের পরিচয় ব্যবহার করে কেউ যেন এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে না পারে, যার কারণে বিএনপি বিব্রত হয় বা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির নাম ও পরিচয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য; কাউকে কষ্ট দেওয়া বা হয়রানি করার জন্য নয়। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল থাকার বিষয়টিকে শপথ হিসেবে নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে বিএনপির চেয়ারম্যান ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিহত, নিখোঁজ ও আহত নেতাকর্মীদের স্মরণ করেন। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণসহ নানা আয়োজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দলের নাম ভাঙিয়ে মানুষকে হয়রানি নয়, নেতাকর্মীদের সতর্ক করলেন তারেক রহমান

আপডেট সময় ০৩:০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬